গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National অভিনেত্রী ডিম্পল হায়াথি ও তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা

    অভিনেত্রী ডিম্পল হায়াথি ও তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা

    0
    109
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    পরিচারিকার অভিযোগের ভিত্তিতে অভিনেত্রী ডিম্পল হায়াথি এবং তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ফিল্মনগর থানায়। সূত্রের খবর, অভিযোগকারী ওড়িশার বাসিন্দা।
    অভিযোগ দম্পতি তাঁকে গৃহস্থলির কাজের জন্য নিযুক্ত করেছিলেন, কিন্তু তাঁর কাজের পর তাঁকে প্রাপ্য অর্থ দেননি ডিম্পল এবং তাঁর স্বামী। বিবৃতিতে ওই পরিচারিকা দম্পতির বিরুদ্ধে তাঁর সঙ্গে দুর্ব্যবহার এবং হয়রানি, মারধরেরও অভিযোগও করেছেন। ডিম্পল হায়াথি মূলত তেলেগু এবং তামিল সিনেমায় কাজ করেন। তিনি ২০১৭ সালে তেলেগু ছবি গাল্ফ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। যেখানে তিনি লক্ষ্মীর ভূমিকায় অভিনয় করেছিলেন। বছরের পর বছর ধরে, তিনি দেবী ২, অভিনেত্রী ২, এবং গদ্দালকোন্ডা গণেশ এর জনপ্রিয় আইটেম গান জাররা জাররা এর মতো উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করেছেন।
    তিনি বলিউড ছবি আতরঙ্গি রে-তে মন্দাকিনী চরিত্রে অভিনয় করেছিলেন। ডিম্পল খিলাড়ি এবং রামবানম সহ বিভিন্ন তেলেগু এবং তামিল ছবিতে কাজ করেছেন।