ভারতের রাজীব শুক্লার আক্রমণে দিশেহারা নকভি

0
79
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
এশীয় ক্রিকেট কাউন্সিলের বৈঠকে ভারতীয় বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লার আক্রমণে দিশেহারা কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভি।
মঙ্গলবারের বৈঠকের শুরু থেকেই নকভিকে একের পর এক কঠিন প্রশ্ন করতে শুরু করেন শুক্লা। ভারতকে ট্রফি না দেওয়ায় নকভির সমালোচনা করেছেন তিনি। শুক্লা নকভিকে মনে করিয়ে দিয়েছেন যে ট্রফি তাঁর ব্যক্তিগত সম্পত্তি নয়। ফলে তিনি ট্রফি ও মেডেল নিজের সঙ্গে করে হোটেলের ঘরে নিয়ে যেতে পারেন না। এশিয়া কাপ শেষে এই একই অভিযোগ করেছিলেন বোর্ডের সচিব শইকীয়াও। বৈঠকে শুল্কা স্পষ্ট করে দিয়েছেন, ভদ্রভাবে ট্রফি ও মেডেল ভারতের হাতে তুলে দিতে হবে।
এশীয় ক্রিকেট কাউন্সিলকে দ্রুত এই সিদ্ধান্ত নিতে বলেছেন তিনি। অন্যদিকে জানা যাচ্ছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা দ্রুত একটি বৈঠকে বসবেন। সেখানে এই ট্রফি সমস্যার সমাধান হবে।