ত্যাগ, শৃঙ্খলা এবং জাতির প্রতি সেবার উদাহরণ আরএসএস: মোদী

0
89
ছবি সৌজন্যে : এক্স
রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের ১০০ বছরের যাত্রা ত্যাগ, শৃঙ্খলা এবং জাতির প্রতি সেবার এক অনন্য উদাহরণ। বুধবার দিল্লির ডঃ আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ-এর শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই বিশেষ দিন উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট এবং আরএসএস-এর অবদান সংক্রান্ত মুদ্রা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিশেষভাবে নকশা করা মুদ্রা ও টিকিটের মাধ্যমে জাতির প্রতি আরএসএসের অবদানকে তুলে ধরা হয়েছে। বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, বিজয়া দশমী-যে উৎসব শুভর উপর অশুভের, ন্যায়ের উপর অন্যায়ের, সত্যের উপর অসত্যের এবং আলোর উপর অন্ধকারের জয়ের প্রতীক। ১০০ বছর আগে এই দিন আরএসএস প্রতিষ্ঠা হওয়া কোনও কাকতালীয় ঘটনা নয়, বরং এটি ছিল হাজার বছরের ধারাবাহিক ঐতিহ্যের পুনর্জাগরণ। আমরা সৌভাগ্যবান যে সংঘের শতবর্ষ প্রত্যক্ষ করছি।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, ভারতের ইতিহাসে এই প্রথমবার ভারত মাতার প্রতিচ্ছবি একটি মুদ্রায় খোদাই করা হয়েছে। ১০০ টাকার স্মারক মুদ্রার একপাশে জাতীয় প্রতীক, অপর পাশে সিংহের মূর্তি সহ ভারত মাতার ছবি রয়েছে। এতে খোদাই করা হয়েছে আরএসএসের মূল মন্ত্র।