
প্রথমবারের মতো বলিউড বাদশা শাহরুখ খান ঢুকে পড়েছেন বিলিয়নিয়ারদের তালিকায়। বুধবার প্রকাশিত হরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ এর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধারকে আবারও দেশের ধনীতম হিসাবে চিহ্নিত করা হয়েছে।
এবারের তালিকায় রেকর্ড ৩৫৮ জন ডলার-বিলিয়নিয়ার নাম তুলেছেন। আম্বানি পরিবারের সম্পত্তির পরিমাণ ধরা হয়েছে ৯ দশমিক ৫৫ লক্ষ কোটি টাকা, তা তালিকার শীর্ষে। দ্বিতীয় স্থানে রয়েছেন গৌতম আদানি ও তাঁর পরিবার, তাঁদের সম্পত্তির পরিমাণ ৮ দশমিক ১৫লক্ষ কোটি টাকা। অন্যদিকে বলিউড অভিনেতা শাহরুখ খানের সম্পদের পরিমাণ ধরা হয়েছে প্রায় ১২ হাজার ৪৯০ কোটি টাকা।
মূলত তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনেমেন্ট ও বহুমুখী ব্যবসায়িক উদ্যোগ থেকেই এই সম্পদ তৈরি হয়েছে বলে তালিকায় উল্লেখ করা হয়েছে। এতে তিনি বলিউডের অন্যান্য তারকাদের ছাপিয়ে গিয়েছেন।
