সিঁদুর খেলায় দেবীবরণ

0
113
ছবি সৌজন্যে : নিজস্ব
কলকাতা থেকে জেলা ঘরের মেয়েকে বিদায় জানাতে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতেছেন মহিলারা। মুখে পান পাতা বুলিয়ে, সিঁদুর ছুঁইয়ে মিষ্টি মুখ করিয়ে উমাকে বিদায় জানানোর পালা।
দশমী পুজো শেষে বৃষ্টি মাথায় নিয়েই সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে মহিলারা দেবীকে বরণ করে সিঁদুর খেলায় মেতে উঠেছেন। রাজ্যের বাইরে প্রবাসী বাঙালিরাও মেতে উঠেছেন বিজয়ার আনন্দে। কোলাকুলিতে শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ।
আর তাই দু’চোখ ভরে দেবীকে দেখে নেওয়া আর ঢাকের তালে বলে ওঠা, আসছে বছর আবার এসো। হাসিমুখে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা।