আবার এসো উমা…

0
280
ছবি সৌজন্যে : নিজস্ব
ছেলেমেয়ে নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে ফেরার পালা। তাই আনন্দের আবহেই বিষাদের সুর।
ঠাকুর দালান থেকে পুজোমণ্ডপ, সব জায়গাতেই মন খারাপের বিষণ্ণতা। সকালে ঘট বিসর্জন হয়েছে। বাগবাজার, শোভাবাজার থেকে বেলুড় মঠ, রীতি মেনে হয়েছে দশমী পুজো। ভোরে রীতি মেনে বেলুড় মঠে রামকৃষ্ণ দেবের মন্দিরে মঙ্গলারতি হয়েছে। এরপর হয় দশমী পুজো। নিয়ম মেনে দর্পণ বিসর্জন এবং বিভিন্ন উপাচারের মধ্য দিয়ে শেষ হয়েছে দশমী পুজো। দেবী দুর্গাকে আরতি বরণের পর বিদায়ের পালা। দশমী পড়তেই সকাল থেকেই কলকাতার বিভিন্ন ঘাটে নিরঞ্জন শুরু হয়েছে। বিশেষ করে বনেদি বাড়ির প্রতিমা নিরঞ্জন হয়েছে সকালের দিকে। কার্যত একই ছবি জেলাতেও। বুধবার নিরঞ্জনের প্রস্তুতি খতিয়ে দেখতে বাবুঘাটে গিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম।
পুরসভার তরফে ক্রেন, বালির বস্তা ঘাটগুলোয় রাখা হয়েছে। প্রতিমা নিরঞ্জনের পরপরই কাঠামো তুলে আনা হচ্ছে ক্রেন দিয়ে।