গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home International ক্যামডেন দুর্গাপুজোয় সিঁদুর খেলা 

    ক্যামডেন দুর্গাপুজোয় সিঁদুর খেলা 

    0
    57
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দশমীর দিন লন্ডনে টেমসের ধারে ক্যামডেন দুর্গাপুজো প্রবাসী বাঙালিরা মেতে উঠেছে সিঁদুর খেলায়। কলকাতা থেকে কয়েকশো মাইল দূরে থেকেও মায়ের আবাহনে এতটুকু খামতি নেই লন্ডন ক্যামডেন দুর্গা পুজোয়। বিজয়া দশমীর দিন দেবী দুর্গাকে বিদায় জানানোর আগে বিবাহিত মহিলারা তাঁর চরণে সিঁদুর অর্পণ করেছেন।
    তারপর একে অপরের কপালে সিঁদুর দিয়ে শুভেচ্ছা জানান। হাসি, আনন্দ, গান, ঢাক ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে চারদিক। সিঁদুর খেলা শুধু আনন্দ নয়, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের প্রতীকও বটে। মহিলারা লাল শাড়ি, সোনার গয়না ও রঙিন সাজে অংশ নেন।
    প্রবাসে থেকেও ক্যামেডেনবাসীরা এই ঐতিহ্য অটুট রেখেছেন। ভক্তি, ভালোবাসা ও মিলনের আবহে ভরে ওঠা এই মুহূর্ত দুর্গোৎসবের সমাপ্তিকে করে তোলে সত্যিই স্মরণীয়।