গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National সোনামের জামিন চেয়ে সুপ্রিম কোর্টে স্ত্রী

    সোনামের জামিন চেয়ে সুপ্রিম কোর্টে স্ত্রী

    0
    111
    ছবি সৌজন্যে : এক্স
    লাদাখে বিক্ষোভের ঘটনায় ধৃত এবং জেলবন্দি পরিবেশকর্মী সোনাম ওয়াংচুকের মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমো। সোনমের গ্রেফতারিকে বেআইনি বলে দাবি করে শীর্ষ আদালতে আর্জি জানিয়েছেন তিনি।
    এর পাশাপাশি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবীন্দ্র গুপ্তকে চিঠি লিখে তাঁর স্বামীর অবিলম্বে মুক্তি চেয়েছেন গীতাঞ্জলি। চিঠিতে তিনি প্রশ্ন তুলেছেন, জনগণের স্বার্থকে সমর্থন করা কি পাপ? সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, সোনাম ওয়াংচুকের মুক্তি চেয়ে সুপ্রিম কোর্টে হেবিয়াস কর্পাস আবেদন করেছেন। এক সপ্তাহ হয়ে গিয়েছে। তবুও তাঁর কাছে ওয়াংচুকের স্বাস্থ্য, তাঁর অবস্থা বা আটকের কারণ সম্পর্কে কোনও তথ্য নেই। উল্লেখ্য, লাদাখে অশান্তির তিন দিন পরে গত ২৬ সেপ্টেম্বর ওয়াংচুককে গ্রেফতার করা হয়েছে। সোনাম ওয়াংচুকের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু হয়েছে বলে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন জানিয়েছে। সরকারি সূত্রের খবর, নিরাপত্তাজনিত কারণে লেহর জেলে না রেখে তাঁকে পাঠানো হয়েছে রাজস্থানের জোধপুর জেলে।