ঠাকুর দেখানোর অছিলায় নাবালিকাকে গণধর্ষণ, ধৃত ৩

0
314
ছবি সৌজন্যে : নিজস্ব
নবমীর রাতে ঠাকুর দেখাতে নিয়ে যাওয়ার নাম করে ডেকে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। তাদের মধ্যে একজন নাবালিকার বন্ধু।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরের সাটুইয়ে। ধৃতদের নাম- মনোজ ঘোষ, সুব্রত ঘোষ, সুমন মণ্ডল। পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা সাটুই এলাকার পোড়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। নবমীর রাতে তাকে ঠাকুর দেখানোর নাম করে ডেকে নিয়ে যায় এক বন্ধু। সে পরিচিত হওয়ায় পরিবারের সদস্যরাও আপত্তি করেননি। অন্যদিকে, এলাকারই একটি কার্লভাটে ওই যুবকের দুই বন্ধু মদ্যপ অবস্থায় অপেক্ষা করেছিল। অভিযোগ, নাবালিকাকে বাড়ি থেকে বের করার পর তাকে ওইদিকেই নিয়ে যায় বন্ধুটি। সেখান থেকে তারা তিনজন নাবালিকাকে টেনে নিয়ে কাছের ইটভাটায় নিয়ে যায়। সেখানেই গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।
অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যাওয়ার পর কোনওরকমে বাড়ি ফেরেন নির্যাতিতা।পরিবারের কাছে গোটা বিষয়টি জানায় নির্যাতিতা। তারা সাটুই পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করে। বৃহস্পতিবার তিনজনকে জেল হেফাজতের নির্দেশ দেয় বহরমপুর আদালত।