দশমীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের

0
218
ছবি সৌজন্যে : নিজস্ব

দশমীর রাতে মোবাইল ফোনে কথা বলতে গিয়ে অসতর্ক হয়ে পাঁচিল থেকে বিদ্যুতের হাইটেনশন লাইনের উপর পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক কিশোরের।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। খবর, বছর ১৬-র ওই কিশোরের বাড়ি কুলতলি থানা এলাকার নলগড়া এলাকায়। পুজোর সময় বারুইপুরের গোবিন্দপুরে তার মামাবাড়িতে বেড়াতে গিয়েছিল সে। বৃহস্পতিবার রাতে বিভিন্ন জায়গায় দুর্গাপ্রতিমার নিরঞ্জন চলছিল। রাতে মোবাইল ফোন নিয়ে কথা বলার জন্য ছাদের গিয়েছিল কিশোর। অনুমান, কথা বলার সময় ছাদের পাঁচিলের ধারে চলে গিয়ে অসতর্ক হয়ে ছাদ থেকে হাইটেনশন তারের উপর পড়ে বিদ্যুতস্পৃষ্ট হয় ওই কিশোর।

ভয়ানক শব্দ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।