গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Murshidabad ধুলিয়ানে বিসর্জনে তৃণমূল বনাম পুলিশ 

    ধুলিয়ানে বিসর্জনে তৃণমূল বনাম পুলিশ 

    0
    242
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দশমীর বিকেলে বিসর্জন ঘিরে তুমুল বিবাদে জড়িয়েছে পুলিশ ও তৃণমূল। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে পুলিশের সঙ্গে ধুলিয়ানের পুর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের বিবাদ-র ঘটনা ঘটেছে। শামশেরগঞ্জ থানার আইসি-র সঙ্গে তুমুল বাক বিতণ্ডা বেঁধে যায় দুই তৃণমূল নেতার।
    এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এস নিউজ। জানা গিয়েছে, ধুলিয়ান শহরের কাঞ্চনতলা গঙ্গাঘাটে ভাসান চলছিল, সেই সময় ভাসান ঘিরে বিবাদে জড়িয়ে পড়ে পুলিশ-তৃণমূল নেতা। বিবাদে জড়িয়ে পড়েন পুর চেয়ারম্যান ইনজামামুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সুমিত সাহা। প্রতিমা ঘাটে আসার পর একে একে বিসর্জনের প্রক্রিয়া চালাচ্ছিল পুলিশ। সব প্রতিমা আসার পর একসঙ্গে বিসর্জন করতে হবে, এমনই দাবি করে বসেন চেয়ারম্যান।
    যদিও এই অনুরোধে পুলিশ রাজি না হওয়ায় তুমুল বাকবিতণ্ডা শুরু হয়।