গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata বিসর্জনে প্রতিমার ট্রলির চাকায় পিষ্ট বালিগঞ্জের মহিলা

    বিসর্জনে প্রতিমার ট্রলির চাকায় পিষ্ট বালিগঞ্জের মহিলা

    0
    105
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বিসর্জনে প্রতিমা নিয়ে যাওয়ার ট্রলি থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বালিগঞ্জ প্লেসের বাসিন্দা এক মহিলার।

    জানা গিয়েছে বছর ৩১-র রেণুকা সরকার বালিগঞ্জ প্লেসের আদি বালক সংঘের পুজোর শোভাযাত্রায় গিয়েছিলেন। যে ট্রলিতে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছিল, সেই ট্রলিতেই বসেছিলেন রেণুকা। বাবুঘাটে বিসর্জনে যাওয়ার পথে শরৎ বোস রোডে আচমকা ট্রলি থেকে পড়ে যান তিনি।

    ওই ট্রলির চাকাতেই পিষ্ট হন রেণুকা সরকার। তড়িঘড়ি তাঁকে এসএসকেএম-র ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।