গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Sports বড় চমক রেখে আর্জেন্টিনার স্কোয়াড

    বড় চমক রেখে আর্জেন্টিনার স্কোয়াড

    0
    144
    ছবি সৌজন্যে : এক্স

    দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে শীর্ষে থেকে টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নরা আগামী ১১ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৪ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে আমেরিকায় দুটি প্রীতি ম্যাচ খেলবে।

    এই দুই ম্যাচের জন্য কোচ লিওনেল স্কালোনি ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। স্কোয়াডের বেশিরভাগ নামই পরিচিত হলেও নতুন মুখ ও চমকও আছে।নতুনদের মধ্যে গোলরক্ষক ফাকুন্দো ক্যাম্বেসেস প্রথমবার জাতীয় দলে সুযোগ পাচ্ছেন। এছাড়া ২১ বছর বয়সী সেন্টার ব্যাক লাওতারো রিভেরো এবং ২৬ বছর বয়সী মিডফিল্ডার আনিবাল মোরেনোও প্রথমবার দলে ডাক পেয়েছেন।রিভেরো সম্প্রতি রিভার প্লেটে ফিরেছেন, আর মোরেনো ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে খেলছেন।

    পুরনো অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে ফিরেছেন চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ, যিনি আগের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন, এবং বোর্নমাউথের ডিফেন্ডার মার্কোস সেনেসি, তিন বছরের বেশি সময় পর জাতীয় দলে সুযোগ পেয়েছেন। অবশ্যই লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজরা থাকছেন স্কোয়াডে।