গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Sports সুপার লিগে বার্সার ভবিষ্যৎ

    সুপার লিগে বার্সার ভবিষ্যৎ

    0
    110
    ছবি সৌজন্যে : ফাইল

    ইউরোপিয়ান সুপার লিগ আবারও আলোচনায়। উয়েফাকে দেওয়া নতুন প্রস্তাব ঘিরে তোলপাড় ইউরোপিয়ান ফুটবল অঙ্গন। এমন সময় আলোচনায় এসেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস।

    স্প্যানিশ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তেবাস কথা বলেছেন বার্সেলোনার সুপার লিগ থেকে সরে আসার পরিকল্পনা, উয়েফার সঙ্গে সম্পর্ক পুনর্গঠন, লামিন ইয়ামালের ইনজুরি এবং ক্যাম্প ন্যুতে ফেরার সময়সূচি নিয়ে।তেবাস বলেছেন, বার্সেলোনা চেয়েছিল আগামী অক্টোবরেই ক্যাম্প ন্যুতে ফিরতে। কিন্তু প্রকল্পের অগ্রগতি ধীরগতিতে হওয়ায় ফের বিলম্ব ঘটছে।তেবাস আরো বলেছেন, তিনি লাপোর্তার সঙ্গে এ বিষয়ে কথা বলেন নি। যতটা জানেন, পড়েই জেনেছেন।কখনো এক তারিখ, কখনো আরেকটা বলা হচ্ছে। তাঁরও ইচ্ছে ছিল তারা আগেই নিজেদের মাঠে ফিরুক।কিন্তু যদি একটু অপেক্ষায় বিশ্বমানের স্টেডিয়াম পাওয়া যায়, তাহলে তা সার্থক অপেক্ষা হবে।তেবাসের মতে, স্টেডিয়াম সংস্কার আর পরিকাঠামো উন্নয়ন সবসময়ই ইতিবাচক উদ্যোগ।এসব নিয়ে অভিযোগ না করে সময় দিলে ফলটা আরো ভালো হয়।

    বার্সেলোনা ধীরে ধীরে ইউরোপিয়ান সুপার লিগ থেকে দূরে সরে যাচ্ছে,এমন ইঙ্গিত মিলেছে সাম্প্রতিক সময়ে। এ নিয়ে আশাবাদী তেবাসও। তাঁর ধারণা প্রেসিডেন্ট লাপোর্তা নিজেও প্রকল্প নিয়ে কিছুটা আস্থা হারানোর কথা বলেছেন,বলেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস।