গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National ভারতে আইনের শাসন, বুলডোজারের নয় : গাভাই

    ভারতে আইনের শাসন, বুলডোজারের নয় : গাভাই

    0
    122
    ছবি সৌজন্যে : এক্স
    ভারতের বিচারব্যবস্থা চলে আইনের শাসনে, বুলডোজারের শাসনে নয়। মরিশাসে আয়োজিত মরিস রল্ট স্মারক বক্তৃতায় এমনই মন্তব্য করেছেন ভারতের প্রধান বিচারপতি বি আর গাভাই।
    ভারতের প্রধান বিচারপতি স্পষ্ট করেছেন, আদালতের রায়ই দেখিয়ে দিয়েছে — আইন মানা বাধ্যতামূলক, সরকার বা প্রশাসন বিচারকের ভূমিকা নিতে পারে না। বুলডোজার জাস্টিস-র মামলার রায় উদ্ধৃত করে প্রধান বিচারপতি বলেছেন, অভিযুক্তের বাড়ি ভেঙে দেওয়ার মাধ্যমে শাস্তি দেওয়া আইনসম্মত নয়।
    এতে আইনের শাসন লঙ্ঘিত হয় এবং সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে থাকা নাগরিকের আশ্রয়ের অধিকার ক্ষুণ্ণ হয়। তাঁর আরও সংযোজন – প্রশাসন কখনও একসঙ্গে বিচারক, জুরি ও শাস্তিদাতা হতে পারে না।