মুখ্যমন্ত্রী বসে থাকবেন, প্রতিমা লাইন দিয়ে যাবে, তোপ শুভেন্দুর

0
112
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

মুখ্যমন্ত্রী বসে থাকবেন আর তার সামনে দিয়ে দেবী দুর্গাকে লাইন দিয়ে নিয়ে যাবেন পুজো উদ্যোক্তারা। রেড রোডের কার্নিভাল নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।

তাঁর কথায় দেবী দুর্গার পিছনে ভক্তরা যান। কিন্তু রেড রোডে কার্নিভালের নামে সংস্কৃতির অপমান করা হচ্ছে। একটি বিশেষ ধর্মের ভোটব্যাঙ্কের জন্য মুখ্যমন্ত্রী হিজাব পরেন, বাঁ হাতে ফুল ছোড়েন। পিতৃপক্ষে পুজো উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি আরও বলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে দেখে ধুনুচি নাচ শেখা উচিত।

রাজ্যের বিরোধী দলনেতা আরও বলেছেন প্রধানমন্ত্রীকে দেখে শেখা উচিত আরতি কিভাবে করতে হয়। এগুলো দেখে পরের বছর সংশোধন করুন।