হামাসকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, শান্তি চুক্তি নিয়ে হুঁশিয়ারি ট্রাম্পের

0
101
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যালেস্টাইনীয় সশস্ত্র গোষ্ঠী হামাসকে দ্রুত ইজরায়েলের সঙ্গে শান্তি চুক্তিতে সম্মত হওয়ার জন্য কঠোর বার্তা দিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, হামাস যদি বিলম্ব করে, তবে গাজায় আরও বিপর্যয় ঘটার ঝুঁকি থাকবে। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি বলেছেন, তিনি কোনও ধরনের বিলম্ব সহ্য করবেন না। হামাসকে দ্রুত এগোতে হবে, নয়তো সব হিসেব বদলে যাবে। প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন, দ্রুত এই কাজটা শেষ করা যাক।

ডোনাল্ড ট্রাম্প তাঁর পোস্টে ইজরায়েলকে ধন্যবাদ জানিয়েছেন এই বলে যে, পণবন্দিদের মুক্তি এবং শান্তি চুক্তি চূড়ান্ত করার জন্য তারা সাময়িকভাবে গাজায় বোমা হামলা বন্ধ করেছে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের এই বার্তার কয়েক ঘণ্টা পরই গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, ইজরায়েল রাতভর গাজা সিটিতে ডজন ডজন হামলা চালিয়েছে।