
শাহরুখ খানের আসন্ন ছবি কিং নিয়ে অনেক দিন ধরেই ফ্যানরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এখন ছবিটির শুটিং চলছে।
এর মধ্যেই সেট থেকে শাহরুখের নতুন একটি লুক ফাঁস হয়েছে। ছবিটিতে অভিনেতাকে হাতে বন্দুক নিয়ে অ্যাকশন দৃশ্যের জন্য প্রস্তুত হতে দেখা গেছে, যা সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা সৃষ্টি করেছে। ভাইরাল হওয়া ছবিটিতে দেখা গিয়েছে, শাহরুখ একটি ডকের কাছে কালো স্যুট ও ডার্ক সানগ্লাস পরে দাঁড়িয়ে আছেন। তার বাঁ হাতে ধরা একটি বন্দুক, যা দিয়ে তিনি কাউকে লক্ষ্য করছেন, যে দৃশ্য ফ্যানদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। অনেকেই বলছেন, তার এই লুকটি ডন সিনেমার কথা মনে করিয়ে দিচ্ছে।উল্লেখ্য,ছবিটির পরিচালক ও কলাকুশলীরা শুটিংয়ের দৃশ্য গোপন রাখার চেষ্টা করলেও এর আগেও শাহরুখের ভিন্ন কয়েকটি লুক ফাঁস হয়েছে।এর মধ্যে একটি ছবিতে তাকে সাদা চুলে এবং ট্যাটুতে দেখা যায়, যা দর্শকদের নজর কেড়েছে।
কিং পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। ছবিতে শাহরুখের সঙ্গে প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করছেন তার মে








