
উত্তরবঙ্গ কতটা পিছিয়ে পড়েছে, কতটা বঞ্চিত তা স্পষ্ট হয়েছে। উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন শমীক ভট্টাচার্য।
রাজ্য বিজেপি সভাপতি বলেছেন অতিবৃষ্টি হতে পারে, ভুটান থেকে জল আসতে পারে কিন্তু বিভিন্ন উত্তরবঙ্গের জেলা শহরের মধ্যে যেভাবে জল জমছে তাতে এটা পরিস্কার এই সরকার বা সরকার পরিচালিত পুরসভাগুলো ব্যর্থ সেটা মানুষের সামনে পরিষ্কার হয়ে গিয়েছে। তিনি আরও বলেছেন এই সময়টা আনন্দের সময় নয়, সুখের সময় নয়। মুখ্যমন্ত্রীর উচিত ছিল রবিবারই উত্তরবঙ্গে পৌঁছে যাওয়া, কিন্তু তিনি কার্নিভালে ব্যস্ত রয়েছেন।
পাশাপাশি তিনি দলীয় কর্মীদের মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে সিপিএমের রাজ্য সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম কেন্দ্র এবং রাজ্য সরকারকে দুর্যোগ মোকাবিলায় একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
