
শুধু মানুষ নয়, উত্তরবঙ্গে বিপর্যয়ে বিপন্ন বন্যপ্রাণ। জঙ্গল এলাকার নদীগুলোয় প্রবল জলোচ্ছাসের জেরে হাতি-গন্ডার হরিণ সহ বন্যপ্রাণীরা জলবন্দি হয়ে পড়েছে।
কোথাও জলের স্রোতে ভেসে গিয়েছে। ইতিমধ্যে একটি গণ্ডার এবং হরিণের দেহ উদ্ধার হয়েছে। রবিবার দুপুরে ময়নাগুড়ির চূড়াভাণ্ডারে গন্ডাদের দেহ উদ্ধার হয়েছে। প্রবল জলস্রোতে গন্ডারটিতে ভেসে এসেছে বলে মনে করছে বনদফতর। জলে ডবেই গন্ডারের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। নকশালবাড়ির মেচিতে হস্তিশাবকের তলিয়ে যাওয়ার খবর মিলেছে। জলদাপাড়ায় তোর্সার জলে ভেসে গিয়েছে গন্ডার। মালবাজারের ঘিস নদীতে বাঁচার চেষ্টা হাতির দলের।
এদিকে জলঢাকায় গ্রামের মধ্যে ঢুকে পড়েছে হরিণ। জলের তোড়ে রামসাই জঙ্গল থেকে ভেসে আসতে পারে হরিণটি। এমনটাই মনে করছেন বাসিন্দারা। তাঁরাই হরিণটিকে উদ্ধার করে বনদফতরে খবর দেয়।
