
উত্তরবঙ্গে বিপর্যয়ের মধ্যে আবারও জলের তলায় ঘাটাল, গড়বেতা, চন্দ্রকোণা। ফুলে উঠেছে শিলাবতী নদী।
নদীর জল ছাপিয়ে লোকালয়ে ঢুকে পড়তেই ফের ভাসছে ঘাটাল। চাষের জমি, রাস্তা সবই কার্যত জলের তলায়। ঘাটালের মানিককুণ্ডু, সুলতানপুর, বাঁকা, আজবনগর, মহারাজপুর সহ একাধিক এলাকা জলমগ্ন। হাঁটুসমান জল পেরিয়ে যাতায়াত চলছে। চলতি মরসুমে এই নিয়ে ৬ বার প্লাবনের মুখে পড়েছে ঘাটাল। কার্যত একই ছবি চন্দ্রকোণা, গড়বেতায়।
জলধার থেকে জল ছাড়া তার সঙ্গে প্রবল বৃষ্টিতে জলমগ্ন গড়বেতার গ্রামীণ হাসপাতাল। রাস্তাঘাট, ঘরবাড়ি সবই জলের তলায়।
