কটকে এখনও বহাল  কার্ফু, বন্ধ ইন্টারনেট

0
135
ছবি সৌজন্যে : এক্স

কটক শহরে প্রতিমা বিসর্জন কে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষে ৩৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আটজন পুলিশ কর্মী। বাকিরা সাধারণ নাগরিক। রাতে পরিস্থিতির অবনতি হলে শহরে কার্ফু জারি করা হয়েছে।

বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। বিপুল সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে শহরে। চলছে টহল, ধরপাকড়। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি কটকবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন। এই শহরে শাস্তি সম্প্রীতির প্রাচীন ঐতিহ্য রয়েছে। অনুগ্রহ করে সেটা বিবেচনায় রেখে পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রশাসনকে সহায়তা করুন। কটকের পুলিশ কমিশনার এস দেব দত্ত সিং জানিয়েছেন অশান্তি সূত্রপাত রবিবার সন্ধ্যায়। একটি সংগঠন শহরে বাইক মিছিল বের করে ওই সময় দুর্গা প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা চলছিল। বাইক মিছিলের কোন অনুমতি দেওয়া হয়নি। তারপরেও জোর করে বাইক মিছিল করা হলে সংঘর্ষ বাধে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই সংঘর্ষকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ ছড়াতে থাকে। উত্তেজনা বাড়তে থাকে শহরের বিভিন্ন মহল্লায়। পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে রাতেই কার্ফু জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট।