গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Lifestyle কখন এবং কতটা ফল খাওয়া জরুরি?

    কখন এবং কতটা ফল খাওয়া জরুরি?

    0
    126
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    সবাই জানেন ফলে রয়েছে নানা ধরনের ভিটামিন, খনিজ পদার্থ, ফাইবার ও অ্যান্টি অক্সিড্যান্ট, যা শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে। তবে মনে রাখতে হবে, সব সময় বা অতিরিক্ত পরিমাণে ফল খাওয়া কিন্তু উপকারের বদলে ক্ষতি ডেকে আনতে পারে।

    এখন প্রশ্ন হল ফল অতিরিক্ত খেলে কী ক্ষতি হতে পারে? উত্তর হল,ফলে প্রাকৃতিক শর্করার পরিমাণ বেশি থাকে। বিশেষ করে, এতে থাকে ফ্রুক্টোজ।যা অতিরিক্ত মাত্রায় শরীরে গেলে ফ্যাটি লিভার হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। অতিরিক্ত ফল খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে,যা ইনসুলিনের ভারসাম্য নষ্ট করতে পারে। এর ফলে হার্টে চাপ পড়তে পারে এবং করোনারি আর্টারির ওপর প্রভাব ফেলতে পারে।

    তাই হৃদরোগের ঝুঁকি কমাতে ফল খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা জরুরি।পুষ্টিবিদদের মতে,দিনে একবার ফল খাওয়া যথেষ্ট। বিশেষ করে সকালে ফল খাওয়া সবচেয়ে উপকারী।নিয়মিত অতিরিক্ত পরিমাণে ফল না খেয়ে ঋতুভিত্তিক,সিজিনাল ফল অল্প পরিমাণে খাওয়া ভালো।এতে শরীর পুষ্টিও পায়, আবার কোনো নেতিবাচক প্রভাবও পড়ে না।