গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National সরকারের শীর্ষ পদে ২৪ বছর, স্মৃতিচারণ মোদীর 

    সরকারের শীর্ষ পদে ২৪ বছর, স্মৃতিচারণ মোদীর 

    0
    107
    ছবি সৌজন্যে : এক্স
    অগণিত আশীর্বাদ-এই শব্দদ্বয় দিয়েই সরকারের শীর্ষ পদে ২৪ বছর পূর্তি স্মরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্সে নরেন্দ্র মোদী ভাগ করে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম শপথ নেওয়ার দিনটির একটি পুরনো ছবি।
    সঙ্গে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণের ছবিও। ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ নেন নরেন্দ্র মোদী। সেই দিনটির কথা স্মরণ করে তিনি লিখেছেন, এই দিনে, ২০০১ সালে, তিনি প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন।
    তাঁর সহনাগরিকদের অবিরত আশীর্বাদ ও ভালোবাসার জন্য আজ তিনি সরকারের প্রধান হিসেবে সেবার ২৫তম বছরে প্রবেশ করেছেন। নরেন্দ্র মোদী আরও লিখেছেন, এই বছরগুলোতে তাঁর একমাত্র লক্ষ্য ছিল দেশের মানুষের জীবনের উন্নতি করা এবং এই মহান জাতির অগ্রগতিতে অবদান রাখা, যে দেশ সকলকে লালন করেছে।