
উত্তরবঙ্গের নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ-র আক্রান্তের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপি নেতা তথা বর্ষীয়াণ অভিনেতা মিঠুন চক্রবর্তী।
তিনি বলেছেন, যেভাবে বিজেপি সাংসদ ও বিধায়কের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে, তা লজ্জাজনক। বর্তমানে উত্তরবঙ্গের যা পরিস্থিতি তাতে তৃণমূল কংগ্রেস মানুষকে সাহায্য না করে যেভাবে বিরোধী দল বিজেপিকে শেষ করতে, হিংসায় মেতে রয়েছে, তা লজ্জার ও বেদনার।
মিঠুনের বক্তব্য, বিজেপি কর্মী সমর্থকদের তিনি বলবেন এই সব কিছুর মধ্যেও মানুষের পাশে দাঁড়াতে হবে, ত্রাণ, উদ্ধারকাজে হাত লাগাতে হবে। এইটাই এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকদের আসল দায়িত্ব।







