
উত্তরবঙ্গের নাগরাকাটায় আক্রান্ত হয়েছেন বিজেপি সাংসদ ও বিধায়ক। তারই প্রতিবাদে উত্তর কলকাতা বিজেপি এসসি মোর্চার উদ্যোগে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখানো হয়েছে। রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা।
এদিকে, উত্তরবঙ্গে বিজেপির সাংসদ ও বিধায়ককে মারধরের প্রতিবাদে মঙ্গলবার সকালে বাঁকুড়া-ঝাড়গ্রাম ন’নম্বর রাজ্য সড়ক উপর সিমলাপাল স্কুল মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে, বিজেপি সাংসদ ও বিধায়ক-র উপর হামলার প্রতিবাদে খড়গপুর থেকে ওন্দা থানার অন্তর্গত রামসাগর বাসস্ট্যান্ডে বাঁকুড়া হয়ে রানিগঞ্জ দুর্গাপুর যাওয়ার জাতীয় সড়ক অবরোধ বিক্ষোভ দেখিয়েছে বিজেপি কর্মী সমর্থকরা ওন্দা বিজেপি বিধায়ক অমর শাখার নেতৃত্বে। বিজেপি বিধায়ক ও সাংসদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভে গয়েশপুর চেকপোস্ট সংলগ্ন এইমস ও কল্যাণীর গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে বেশ কিছু সময় বিক্ষোভ দেখায়। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে প্রতিবাদ জানায় বিজেপি কর্মী সমর্থকর। উত্তরবঙ্গে ত্রাণ বিতরণে গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর হামলার অভিযোগে উত্তাল দুর্গাপুরের মুচিপাড়া। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ।উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকার মানুষদেরকে ত্রাণ সামগ্রী দিতে গিয়ে যেভাবে শাসক দলের দুষ্কৃতীদের হাতে বিজেপির বিধায়ক ও সাংসদ আক্রান্ত হয়েছেন এর পাশাপাশি সংবাদ মাধ্যম যেভাবে আক্রান্ত হয়েছে তারই প্রতিবাদে মঙ্গলবার দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ ও নামখানার দশ মাইল ব্রিজের উপর, পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির তুমুল বিক্ষোভ। আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ।
পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। খগেন মুর্মুর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ বিজেপির মানিকচকের মথুরাপুরে। রাস্তায় অবস্থান বিক্ষোভ করা বিজেপি নেতা কর্মীদের জোর করে তুলে দেওয়ার চেষ্টা করে পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। কাঁথিতে বিজেপির বিক্ষোভ অবরোধ রাস্তায় আগুন। মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।





