গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National স্ত্রী বিদেশে, আত্মঘাতী হরিয়ানার শীর্ষ পুলিশকর্তা

    স্ত্রী বিদেশে, আত্মঘাতী হরিয়ানার শীর্ষ পুলিশকর্তা

    0
    126
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    আইএএস স্ত্রী হরিয়ানার মুখ্যমন্ত্রী সাইনির সঙ্গে সরকারি সফরে জাপানে গিয়েছেন। সেই সুযোগে মঙ্গলবার চণ্ডীগড়ের নিজের বাড়িতে আত্মঘাতী হয়েছেন হরিয়ানার অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ওয়াই পুরন কুমার।
    পুলিশের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, নিজের সার্ভিস রিভালভার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন হরিয়ানার এডিজিপি। ফরেনসিক বিশেষজ্ঞরা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এডিজিপি পুরাণ হরিয়ানার ২০০১ সালের ব্যাচের একজন আইপিএস পুলিশ অফিসার ছিলেন। অতীতে তিনি আইপিএস অফিসারদের নিয়োগের বিষয়ে সরকারের বিপক্ষে আঙুল তুলেছিলেন। মঙ্গলবার যখন তাঁর মেয়ে নারীর বেসমেন্টে ছিলেন, তখনই তিনি আত্মহত্যা করেছেন।