
জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যু রহস্যের জট খুলতে চলেছে। এক ধফা ধরপাকড়ের পর মুখ খুলেছেন গায়কের ব্যান্ডের সদস্য এবং মূল সাক্ষী শেখর জ্যোতি গোস্বামী। জুবিনকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে বলে অভিযোগ এনেছেন তিনি।
রিমান্ড নোটে শেখর জ্যোতি গোস্বামী দাবি করেছেন, জুবিন গার্গের মৃত্যু একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।হত্যাকে দুর্ঘটনা বলে চালানোর জন্যই সিঙ্গাপুরের একটি নিরিবিলি স্থান, বিশেষ করে প্যান প্যাসিফিক হোটেলকে বেছে নেওয়া হয়েছিল।উল্লেখ্য,ভারতের সঙ্গে সিঙ্গাপুরের কূটনৈতিক সম্পর্কের ৬০তম বার্ষিকী এবং ভারত-আসিয়ান পর্যটনবর্ষ উদ্যাপন উপলক্ষে সিঙ্গাপুরে গিয়েছিলেন ৫২ বছর বয়সী জুবিন গার্গ। ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি দ্বীপের কাছে সাঁতার কাটার,স্কুবা ডাইভিং সময় ডুবে গিয়ে তার মৃত্যু হয় বলে প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছিল।এ সময় শেখর জ্যোতি গোস্বামী বেশ কয়েকটি গুরুতর অভিযোগ করেছেন। গোস্বামী দাবি করেছেন, যখন জুবিনের মুখ ও নাক দিয়ে ফেনা বের হচ্ছিল,তখন ম্যানেজার শর্মাকে চিৎকার করে বলতে শোনা যায়, যাব দে, যাব দে অর্থাৎ যেতে দাও।
শর্মা তখন জরুরি চিকিৎসা সহায়তা না দিয়ে কেবল অ্যাসিড রিফ্ল্যাক্স বলে উড়িয়ে দেন। সাক্ষীরা মনে করছেন, এই অবহেলা জুবিনের মৃত্যুকে ত্বরান্বিত করেছে।এই অবস্থায়,গোস্বামী জোর দিয়ে বলেছেন, জুবিন ছিলেন ‘দক্ষ সাঁতারু।






