
২ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর ডান হাতের লিগামেন্টে আঘাত রয়েছে।
অন্যদিকে জখম মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মুর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। ডায়াবেটিসের জন্য খগেন মুর্মুর অস্ত্রোপচার করা যাচ্ছে না বলে হাসপাতাল সূত্রে খবর। মঙ্গলবার রাতে শঙ্কর ঘোষ দাবি করেছিলেন তাঁকেও মুখ্যমন্ত্রী দেখতে এসেছিলেন, কিন্তু তিনি অনুমতি দেন নি। বুধবার সকালে মাটিগাড়ার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে শঙ্কর ঘোষ জানিয়েছেন ডান হাতের লিগামেন্টে চোট রয়েছে। তবে আগের থেকে ভাল রয়েছেন। তাঁর দাবি ওই হামলার ঘটনা পরিকল্পিত ছিল। তিনি আরও বলেছেন ত্রাণ দিতে গিয়েছিলেন।
সেই সময় কোনও সমস্যা হয়নি। কিন্তু হঠাৎ করেই তাদের ওপর হামলা চালানো হয়। পুলিশকে বলার পরেও সহযোগিতা মেলেনি।
