গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ভারত সফরে কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ

    ভারত সফরে কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ

    0
    106
    ছবি সৌজন্যে : এক্স
    আগামী সপ্তাহেই ভারতে আসছেন কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ। সম্প্রতি নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার পার্শ্ববৈঠকে অনিতার সঙ্গে আলোচনায় বসেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
    কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমলে দু’দেশের মধ্যে কূটনৈতিক চাপানউতর সৃষ্টি হয়েছিল। তবে মার্ক কার্নে কানাডার প্রধানমন্ত্রী হওয়ার পরে সম্পর্ক মেরামতের উদ্যোগ শুরু হয় দু’দেশের তরফেই।কার্নের মন্ত্রিসভায় ভারতীয় বংশোদ্ভূত মন্ত্রী রয়েছেন চার জন। তাঁদের মধ্যে অন্যতম অনিতা।
    ঘটনাচক্রে, অনিতা এমন এক সময়ে ভারতে আসছেন, যখন কার্নের এক মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে দিল্লির সরকারি ভবনগুলিতে। প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশে কানাডার প্রধানমন্ত্রী বলেছেন, ভারত-পাকিস্তান, আর্মেনিয়া এবং আজারবাইজানে শান্তিপ্রতিষ্ঠার প্রচেষ্টা— সব কিছুই ট্রাম্পের নেতৃত্বে সম্ভব হয়েছে।