গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National বিহার ভোটে ২টো আসনে লড়তে চলেছেন তেজস্বী!

    বিহার ভোটে ২টো আসনে লড়তে চলেছেন তেজস্বী!

    0
    112
    ছবি সৌজন্যে : এক্স
    আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে তেজস্বী যাদব লড়বেন দু’টি আসন থেকে। সূত্র বলছে, রাষ্ট্রীয় জনতা দলের  নেতার একটি আসন হল পারিবারিক ঘাঁটি রাঘোপুর, আর অন্যটি মধ্য বিহারের মধুবনির ফুলপরাস।
    রাঘোপুর আসন রাজনীতির ইতিহাসে যাদব পরিবারকে বিশেষভাবে চেনে। এই আসন থেকেই একসময় মুখ্যমন্ত্রী হয়েছিলেন লালুপ্রসাদ যাদব ও রাবড়িদেবী। তেজস্বী নিজেও এখান থেকেই ২০১৫ সালে রাজনৈতিক ময়দানে পা দেন। ২০২০ সালের নির্বাচনে তিনি বিজেপি প্রার্থী সুনীল কুমারকে ৩৮ হাজার ভোটে পরাজিত করে জয়ী হন।
    অন্যদিকে, ফুলপরাস আসনটি দীর্ঘদিন ধরেই জনতা দল ইউনাইটেড-র ঘাঁটি। সেখানে বর্তমান বিধায়ক হলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দলের শীলা কুমারী। ফলে এবার তেজস্বীর প্রার্থী হওয়া মানে সরাসরি জেডিইউ-র শক্ত ঘাঁটিতে প্রবল চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া।