গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Entertainment বেবি বাম্পের ছবি পোস্ট ভারতীর 

    বেবি বাম্পের ছবি পোস্ট ভারতীর 

    0
    82
    ছবি সৌজন্যে :ফেসবুক

    কৌতূকশিল্পী ভারতী সিং দ্বিতীয়বার মা হতে চলেছেন।সোশাল মিডিয়ায় নিজেই পোস্ট করে জানিয়েছেন তার দ্বিতীয়বার মাতৃত্বের কথা।

    স্বামী হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে পাহাড়ের কোলে তোলা একটি ছবি পোস্ট করে ভারতী জানিয়েছেন যে, তাঁদের ঘরে নতুন অতিথি আসতে চলেছে। ভারতী আরও জানিয়েছেন যে, তিনি আড়াই মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু তা তিনি একেবারেই টের পাননি। তাঁর ওজন বেশি হওয়ার কারণেই তা টের পাননি বলে জানিয়েছেন। সেই অবস্থাতেই তাই তিনি শুটিং ফ্লোরে গিয়েছেন। ঘর ও বাইরে দুটোই সমানতালে সামলেছেন। মঞ্চে পারফর্মও করেছেন।এমনকি বেশ কিছু সাক্ষাৎকারেও ভারতী জানিয়েছিলেন,বেশ কয়েকবার যে তিনি দ্বিতীয়বার মা হতে চান। ভারতী এই নিয়ে বলেছেন, তিনি যে দ্বিতীয়বার মা হতে চলেছেন তা একেবারেই বুঝতে পারেননি। এই অবস্থায় পারফর্ম করেছেন, ঘর ও বাইরের কাজ সমানতালে সামলেছেন। ওজন বেশি হওয়ার কারণেই আমি বুঝতে পারেন নি যে তাঁর মধ্যে আরও একটা প্রাণ বেড়ে উঠছে। হঠাৎই একদিন তাঁর মনে হয়েছিল একবার পরীক্ষা করে দেখে নেওয়া যাক। আর তা করার পরই দেখলেন পজিটিভ এল। সঙ্গে সঙ্গে এই খবর হর্ষকে জানান। এটি তাঁর জন্যও অত্যন্ত আনন্দের একটা খবর। তাঁদের মনে হয়েছিল যে দ্বিতীয় সন্তান নেওয়ার এটাই সঠিক সময়। উল্লেখ্য এইমুহূর্তে সুইজারল্যান্ডে বেবিমুন কাটাচ্ছেন হর্ষ ও ভারতী।পাহাড়ের কোলে তোলা তাঁদের বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে নিয়েই সুখবর দিয়েছেন তাঁরা। উল্লেখ্য ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন ভারতী ও হর্ষরা। ২০২২ সালে কোল আলো করে আসে তাঁদের প্রথম সন্তান লক্ষ্য়।

    যাকে আদর করে তাঁরা ডাকেন,গোল্লা। এহেন গোল্লার তিন বছর বয়স হতেই ফের সন্তান নেওয়ার কথা ভেবেছেন ভারতী ও হর্ষ। এবার কন্যা সন্তানের ইচ্ছা প্রকাশ করেছেন তাঁরা।