সাংসদ পিটিয়ে গ্রেফতার ৪, অধরা এফআইআরে নথিভুক্তরা

0
243
ছবি সৌজন্যে : নিজস্ব

নাগরাকাটায় বিজেপি সাংসদ, বিধায়কের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৪ অভিযুক্তর এফআইআরে নাম নেই। অথচ এফআইআরে নাম থাকা ৮ অভিযুক্তকে এখনও গ্রেফতার করতেই পারেনি পুলিশ।

এমনটাই দাবি বিজেপির। সোমবার নাগরাকাটায় ত্রাণ বিলি করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। খগেন মুর্মুর চোখের নিচে হাড় ভেঙেছে। উত্তরবঙ্গে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এদিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন শঙ্কর ঘোষ। খগেন মুর্মু, শঙ্কর ঘোষকে মারধরের অভিযোগে সাহানুর আলম, তোফায়েল হোসেন, একরামূল হক এবং গোবিন্দ শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ।