
ক্যানসারের কাছে হার মানলেন আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলার ও বোকা জুনিয়র্সের কোচ মিগুয়েল অ্যাঞ্জেল রুসো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।২০১৭ সালে ক্যানসার ধরা পড়ে রুসোর। এরপর থেকে মরণব্যাধী রোগটির সঙ্গে লড়ছিলেন তিনি।
ক্যান্সার নিয়েই বোকা জুনিয়র্সের কোচের দায়িত্ব চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু ২১ সেপ্টেম্বর সেন্ট্রাল কোরদোবার বিপক্ষে ম্যাচের পর থেকে চিকিৎসাজনিত কারণে ছুটিতে ছিলেন। তার অবর্তমানে কাজ চালাচ্ছিলেন ক্লদিও উবেদা। রুসোর মৃত্যুতে আর্জেন্টিনা ও বোকা জুনিয়র্সস অনেকেই শোক জানিয়েছে। এক বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বলছে, মিগুয়েল অ্যাঞ্জেল রুসোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। শান্তিতে ঘুমাও, মিগুয়েল।এদিকে রুসোর কোচিং ক্যারিয়ার ছিল বৈচিত্র্যে ভরপুর।
১৯৮৩ সালে অভিষেক হওয়ার পর জাতীয় দলের হয়ে ১৭টি ম্যাচ খেলেন তিনি। জিতে যেতে পারতেন বিশ্বকাপও, কিন্তু দিয়েগো ম্যারাডোনার ১৯৮৬ বিশ্বকাপ জেতানোর ওই আসরে তাকে স্কোয়াডে রাখা হয়নি।১৯৮৫ সালে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেন রুসো। ওই দশকেই কোচিং জগতে পা রাখেন।








