গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International ভূমিকম্পে কাঁপল ফিলিপিন্স, জারি সুনামি সতর্কতা

    ভূমিকম্পে কাঁপল ফিলিপিন্স, জারি সুনামি সতর্কতা

    0
    122
    ছবি সৌজন্যে : এক্স

    ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। ৭.৬ মাত্রায় ব্যাপকভাবে কেঁপে উঠেছে দেশটি। ইতিমধ্যেই দেশজুড়ে জারি হয়েছে সুনামি সতর্কতা।

    ৩ মিটার পর্যন্ত উঁচু ঢেউ উঠতে পারে সমুদ্রে, এমনটাই আশঙ্কা রয়েছে। এখনও পর্যন্ত ফিলিপিন্সে কারোর মৃত্যুর খবর মেলেনি। তবে ১৮৬ মাইল পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে। আতঙ্কে পথে নেমে এসেছেন আমজনতা। ভূমিকম্পটি হয়েছে মাটির ১০ কিলোমিটার গভীরে। শক্তিশালী এই ভূমিকম্পের জেরে সমুদ্র উপকূল বরাবর ৩০০ কিলোমিটার এলাকা জুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।  এই ভূমিকম্পে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে ফিলিপিন্সের উপকূল এলাকায় থাকা বাসিন্দাদের সমুদ্র থেকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে।

    এর আগে গত ৩০ সেপ্টেম্বর ৬.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল ফিলিপিন্স। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সে দেশের সেবু প্রদেশের বোগো এবং পার্শ্ববর্তী ছোট শহরগুলি। ওই ভূমিকম্পে এখনও পর্যন্ত ফিলিপিন্সে ৬৯ জনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র বোগো শহরেই অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। ধসে পড়েছে একের পর এক বাড়ি, নাইটক্লাব এবং অন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান।