গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home North 24Pgs দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান, অডিটরের বাড়িতেও ইডি

    দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান, অডিটরের বাড়িতেও ইডি

    0
    72
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর বাড়িতেও হানা দিয়েছে ইডি। অডিটর সঞ্জয় পোদ্দারের কাকুড়গাছির ফ্ল্যাট এবং নাগেরবাজারে দীপক দে নামে এক চাটার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়িতেও একযোগে হানা দিয়েছেন ইডির অফিসাররা।
    পুর নিয়োগ দুর্নীতে যে সব কোম্পানির নাম উঠে এসেছে তাদের সঙ্গে জড়িয়ে রয়েছে এই ব্যক্তিরা। এমনটাই ইডি সূত্রে খবর। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ২০২৩-র ৫ অক্টোবর তল্লাশি চালানো হয়েছিল। ওই তল্লাশিতে পুরসভায় নিয়োগ সংক্রান্ত ৭ পাতার নথি উদ্ধার হয়। তল্লাশিতে উদ্ধার হয়েছিল পুরসভার অ্যাপয়েন্টমেন্ট লেটার। নিতাই দত্তকে সিজিও কমপ্লেক্সে ডেকে একাধিকবার জেরা করে ইডি। সুজিত বসু যখন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন তখন তাঁর সেক্রেটারি ছিলেন নিতাই দত্ত। মুর্শিদাবাদের বাসিন্দা নিতাই দত্তর এক সময় বাড়ি বাড়ি পেপার দেওয়ার কাজ করতেন। পরে কলেজ স্ট্রিটে বই-খাতাও বিক্রি করতেন। এর পরপর তৃণমূলের ফুলটাইম কর্মী হন। দিনভর বিধায়ক সুজিত বসুর সঙ্গে থাকতেন। তারপর থেকেই ধীরে ধীরে ফুলে ফেঁপে উঠতে থাকেন নিতাই দত্ত। তাঁর নামে বাড়ি, গোডাউন, রেস্তোরাঁ সবই রয়েছে। সেখানেই হানা দিয়েছে ইডির অফিসাররা।
    একুশের কলকাতা পুরভোটে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান হন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলকে গ্রেফতারের পর নিতাই দত্তর নাম প্রকাশ্যে আসে।