গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home North 24Pgs সুজিতের রেস্তোরাঁ, ছেলের ধাবায় ইডি

    সুজিতের রেস্তোরাঁ, ছেলের ধাবায় ইডি

    0
    120
    ছবি সৌজন্যে : নিজস্ব
    অফিসের সঙ্গেই মন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁতে হানা দিয়েছে ইডি। একইসঙ্গে সুজিত বসর ছেলে সমুদ্র বসুর গোলাঘাটায় বেঙ্গল ধাবাতেও পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা।
    পুর নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার একযোগে ৬ জায়গায় হানা দেয় কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। মন্ত্রী সুজিত বসুর সল্টলেকের অফিসের পাশাপাশি নাগেরবাজার, লেকটাউন, সল্টলেকে একযোগে তল্লাশি নামে ইডি। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিভিন্ন লোকেশনে পৌঁছে যায় তারা। একইসঙ্গে হানা দেয় লেকটাউনে দমকলমন্ত্রী সুজিত বসুর চাইনিজ রেস্টুরেন্টে। সেখানে ব্যবসা সংক্রান্ত বিভিন্ন নথি খতিয়ে দেখেছেন ইডির অফিসাররা। রেস্তোরাঁর আড়ালে অর্থ পাচার হয়েছে কিনা সবটাই খতিয়ে দেখেছেন ইডি আধিকারিকরা। সুজিত বসু বলেছেন এটা প্রত্যেকবার ভোট আসতে হয়। তখন বিশেষ করে যারা পার্টিতে অ্যাকটিভলি কাজ করে, তাঁদের বাড়ি-অফিস এসব জায়গায় কেন্দ্রীয় এজেন্সি হানা দেয়।
    তাঁর অফিস, রেস্টুরেন্টে গিয়েছে। ওরা ওদের কাজ করছে ।