মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এয়ার গান নিয়ে ঘোরাফেরার অভিযোগে শিক্ষককে আটক করেছে পুলিশ। যদিও এয়ার গানের লাইসেন্স থাকায় পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে হাজরা মোড়ে গতিবিধি সন্দেহজনক হওয়ায় দেবাঞ্জন চট্টোপাধ্যায় নামে বছর ৫১-র ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। কথাবার্তায় অসঙ্গতি মেলায় তাঁর ব্যাগে তল্লাশি চালানো হয়। এরপরেই ব্যাগ থেকে একটি এয়ার গান মেলে। সঙ্গে সঙ্গে তাঁকে আটক করে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়। জেরায় দেবাঞ্জন জানিয়েছেন তিনি শ্রীরামপুর রাইফেল ক্লাবের সদস্য। নিজেকে ডন বস্কো স্কুলের শিক্ষক বলেও পরিচয় দিয়েছেন।
গ্রাম থেকে শহর
News & Much More
