গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National আর্থিক কেলেঙ্কারি : গ্রেফতার অনিল ঘনিষ্ঠ অশোক পাল

    আর্থিক কেলেঙ্কারি : গ্রেফতার অনিল ঘনিষ্ঠ অশোক পাল

    0
    194
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হয়েছেন অশোক কুমার পাল। যিনি অনিল আম্বানির ঘনিষ্ঠ সহযোগী এবং রিলায়েন্স পাওয়ারের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার।
    রিলায়েন্স গ্রুপের আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে ইডি তদন্ত এগিয়ে নিয়ে চলেছে জোরকদমে, তাঁর মধ্যেই এই গ্রেফতারির খবর সামনে এসেছে। অশোক কুমার পাল রিলায়েন্স পাওয়ারের এক্সিকিউটিভ ডিরেক্টরের পদেও রয়েছেন। নকল ব্যাঙ্ক গ‍্যারান্টি সংক্রান্ত ৬৮ দশমিক ২ কোটি টাকার কেলেঙ্কারি করার অভিযোগ উঠেছে অশোকের নামে। তিনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং ২৯ জানুয়ারি, ২০২৩ থেকে রিলায়েন্স পাওয়ারের সি এফ ও পদে নিযুক্ত। ইডি যে মামলার তদন্ত করছে, সেটি ২০২৪ সালে ইকোনমিক অফেন্সেস উইং-এর দায়ের করা অভিযোগের ভিত্তিতে শুরু হয়।
    অভিযোগ ছিল, সোলার এনার্জি কর্পোরেশন অব ইন্ডিয়ার-এর নামে একটি নকল গ্যারান্টি জমা দেওয়া হয়েছে। তদন্তে বলা হয়েছে, নকল ব্যাঙ্ক গ্যারান্টি রিলায়েন্স এনইউ বিইএসএস লিমিটেড এবং মহারাষ্ট্র এনার্জি জেনারেশন লিমিটেডের নামে জারি করা হয়েছিল, যেগুলি অনিল আম্বানির গ্রুপের সঙ্গে যুক্ত।