সরকারি পরীক্ষার প্রশ্ন ফাঁসের চেষ্টা, গ্রেফতার ২

0
86
ছবি সৌজন্যে : নিজস্ব

রবিবার পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা। তার আগে ভুয়ো কোচিং সেন্টার খুলে পুলিশ রিক্রুটমেন্ট বোডের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ব্যারাকপুরের মোহনপুরে ৩০০-র বেশি যুবক যুবতীর কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে গোপাল দাস এবং নির্মল মাইতি নামে দুই অভিযুক্তর বিরুদ্ধে। ৭ দিনে পুলিশ এবং আর্মিং ট্রেনিং করিয়ে চাকরি দেওয়ার নাম করে টাকা হাতানো হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে মোহনপুরে ওই কোচিং সেন্টারে হানা দেয় পুলিশ। এরপরেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই চক্রে আর কারা জড়িত তাও খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। অভিযুক্তদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।