‘২৭-র মার্চে জোকা-বিবাদী বাগ রুটে মেট্রো, আশাবাদী জিএম

0
167
ছবি সৌজন্যে : নিজস্ব

২০২৭ মার্চে জোকা-বিবাদী বাগ রুটে শুরু হয়ে যাবে মেট্রো পরিষেবা। সেই ডেডলাইন ধরে এগোচ্ছে জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্প। রাজ্যে জমি জট, সেনাবাহিনীর নো অবজেকশন নিয়ে টালবাহানা কাটিয়ে জুলাই মাসে টানেল বোরিং মেশিন দুর্গা মাটির নিচে সুড়ঙ্গ তৈরির কাজ শুরু করেছিল।

এবার দ্বিতীয় টানেল বোরিং মেশিন দিব্যা মাটির নিচে খননকাজ শুরু করেছে। খিদিরপুরে ভূপৃষ্ট থেকে ১৭ মিটার নীচ যেখান থেকে দুর্গা কাজ শুরু করেছিল। শনিবার সেখান থেকেই খননকাজ শুরু করেছে দিব্যা। কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার শুভ্রাংশু শেখর মিশ্রা বোতাম টিপে দ্বিতীয় টানেল বোরিং মেশিন দিয়ে খনন কাজের সূচনা করেছেন। কিন্তু এই রুটে সবথেকে বড় সমস্যা হেরিটেজ বিল্ডিং গুলো। ভিক্টোরিয়া মেমোরিয়াল, ফোর্ট উইলিয়ামের ঐতিহ্যবাহী বিল্ডিং রয়েছে।

জুলাই মাসে দুর্গা কাজ শুরু করার প্রায় ১৫০ মিটার সুড়ঙ্গ খোঁড়ার কাজ এগিয়ে গিয়েছে। ২০২৬-র জুন মাসের মধ্যে ভিক্টোরিয়ার নিচে পর্যন্ত মাটির খননের কাজ শেষ হয়ে যাবে। পাশাপাশি নভেম্বরের থার্ড উইক থেকে চিংড়িহাটায় বাকি কাজ শুরু হবে।