গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International আমেরিকায় গুলিতে নিহত অন্তত ৬

    আমেরিকায় গুলিতে নিহত অন্তত ৬

    0
    70
    ছবি সৌজন্যে : সংগৃহীত
    মিসিসিপি প্রদেশের লেল্যান্ড শহরে একটি স্কুল চত্বরে হঠাৎ বন্দুকবাজের হামলায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর সামনে এসেছে।
    আহত হয়েছেন আরও ১২ জন। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাঁদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য এয়ারলিফট করা হয়েছে। ফুটবল ম্যাচকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায় বলে জানা গেছে। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে, হাইস্কুলের মাঠের কাছাকাছি রাস্তায় গুলি চলেছে বলে জানিয়েছেন মেয়র জন লি। তবে পুলিশ এখনও পর্যন্ত কোনও সন্দেহভাজনকে শনাক্ত করতে পারেনি এবং কোনও গ্রেফতারির খবরও পাওয়া যায়নি। 
    এই হামলা এমন সময় ঘটে যখন স্কুল চত্বরে হোমকামিং ফুটবল ম্যাচ এবং কমিউনিটি ইভেন্ট চলছিল। এই ধরনের ঘটনায় কমিউনিটি শোকাহত হয়েছে।