গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Entertainment দুঃসময়ের কাহিনী শোনালেন পরীমণি

    দুঃসময়ের কাহিনী শোনালেন পরীমণি

    0
    144
    ছবি সৌজন্যে : এক্স

    প্রতিবেশী দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। দুই বাংলাতেই তাঁর ফ্যান ফলোয়ারর সংখ্যা নেহাত কম নয়। তাঁর অভিনয় থেকে ব্যক্তিগত জীবন সবটাতেই দর্শক-অনুরাগীদের যথেষ্ট কৌতূহল। শুধু তাই নয় তাঁর সাজপোশাক, রূপচর্চা সবকিছু নিয়েই কৌতূহলীদের উচ্ছ্বাস দেখার মতো। 

    বাংলাদেশের নায়িকা পরীমণির একঢাল চুলও কিন্তু দর্শকের আকর্ষণের কেন্দ্রে।কিন্তু একসময় তা জৌলুস হারিয়েছিল। সাধের সেই চুল রীতিমতো উঠে গিয়ে অভিনেত্রীর মাথার তালু দেখা যাচ্ছিল। যা মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে পরীমণিকে। সেই নিয়েই এবার মুখ খুলেছেন অভিনেত্রী। ঠিক কী হয়েছিল তাঁর? সম্প্রতি বাংলাদেশের এক সংবাদমাধ্যমে পরীমণি বলেছেন, তিনি এমনিতেও চুল কাটতে পছন্দ করেন না। কিন্তু করোনার পর আচমকাই দেখেন,মাথার একপাশ থেকে চুল উঠে যাচ্ছে। খুব দুশ্চিন্তায় পড়েছিলেন। সঙ্গে মাথার তালুর ত্বকও অন্যরকম হয়ে গিয়েছিল। যা নিয়ে তাঁর চিন্তার শেষ ছিল না।কীভাবে এর থেকে মুক্তি পাবেন জানতেন না। কোনও ধারণাই ছিল না তাঁর।

    পরীমণি আরও বলেছেন, তাঁর এই রোগ থেকে সেরে উঠতে প্রায় দেড় বছর সময় লেগেছে। বাড়ি থেকে বেরতে পারতেন না। অ্যালোপেশিয়া নামক রোগ হয়েছিল তাঁর। কী করে মাথায় উঠে যাওয়া চুলের অংশ ঢাকবেন কীভাবে চিন্তিত ছিলেন। দীর্ঘ চিকিৎসার পর তা থেকে রেহাই পেয়েছেন।