গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National সোমে রাজীব বনাম সিবিআই মামলা সুপ্রিম কোর্টে

    সোমে রাজীব বনাম সিবিআই মামলা সুপ্রিম কোর্টে

    0
    116
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ছ’বছর পরে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআইয়ের মামলা সোমবার উঠছে সুপ্রিম কোর্টে। রাজীবের আগাম জামিনের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করেছিল সিবিআই।
    সোমবার প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে ওই মামলাটি শুনানির তালিকায় রয়েছে। সূত্রের খবর, শুনানির তালিকায় প্রধান বিচারপতির বেঞ্চে এক নম্বরে রয়েছে মামলাটি। ২০১৯ সালে রাজ্য পুলিশের বর্তমান ডিজিকে আগাম জামিন দিয়েছিল কলকাতা হাই কোর্ট। ২০১৯ সালের ১ অক্টোবর রাজীবের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছিল হাই কোর্ট। তিন দিনের মধ্যে ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় সিবিআই। সারদা চিটফান্ড মামলায় প্রথম তদন্ত শুরু করে রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল। সেই সিটের অন্যতম সদস্য ছিলেন বিধাননগরের তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমার। ২০১৪ সালে সুপ্রিম কোর্ট এই মামলার তদন্ত পুলিশের কাছ থেকে নিয়ে সিবিআইকে দেয়। তদন্তে নেমে সিবিআই অভিযোগ করে, রাজীব তদন্তে সহযোগিতা করছেন না। অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং নথি ইচ্ছাকৃত ভাবে বিকৃত করেছেন।
    যাতে প্রমাণ নষ্ট হয়ে যায়। যদিও ওই সব অভিযোগ নস্যাৎ করেছেন রাজীব কুমার।