গাজায় হামাসের সুড়ঙ্গ ধ্বংস করবে ইজরায়েল: কার্ৎজ 

0
114
ছবি সৌজন্যে : এক্স
গাজা থেকে পণবন্দিরা মুক্ত হওয়ার পরপরই সেখানকার ভূগর্ভস্থ সুড়ঙ্গ নেটওয়ার্কের অবশিষ্টাংশ গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে ইজরায়েল। আমেরিকার অনুমোদনে এই পদক্ষেপ নেওয়া হবে, জানিয়েছে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ৎজ।
এক বিবৃতিতে তিনি বলেছেন, পণবন্দিদের মুক্তি পাওয়ার ধাপটি শেষ হলে ইজরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হবে গাজায় হামাসের সব সুড়ঙ্গ ধ্বংস করা। এই অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন মন্ত্রী কার্ৎজ।
তিনি বলেছেন, হামাসকে নিরস্ত্রীকরণ এবং সংগঠনটির সামরিক ক্ষমতা কমানোর রূপরেখা অনুযায়ী বাকি সুড়ঙ্গগুলো ধ্বংস করা হবে। গাজায় আমেরিকা সমর্থিত যুদ্ধবিরতি পরিকল্পনার পরবর্তী ধাপে এমন পদক্ষেপ নেওয়া হবে।