
দুর্নীতির প্রতিবাদে কান ধরে ওঠবস, সেই তৃণমূল কাউন্সিলরকেই খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দলেরই জেলা সভাপতির বিরুদ্ধে।
তমলুক পুরসভার তৃণমূল কাউন্সিলর পার্থসারথি মাইতির অভিযোগ তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায় তাঁকে হোয়াটসঅ্যাপ কলে খুনের হুমকি দিয়েছেন। দুর্নীতির প্রতিবাদ করায় তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল কাউন্সিলর পার্থসারথি মাইতি। যদিও দলের কাউন্সিলরের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন জেলা সভাপতি।
গত মাসেই তৃণমূল কাউন্সিলর পার্থসারথি মাইতি কানধরে ওঠবসের ভিডিও পোস্ট করে দাবি করেছিলেন দলীয় নেতাদের দুর্নীতির কারণে মানুষের কাছে কানধরে ওঠবস করে ক্ষমা চাইছেন।
