সূর্যাস্তের পর লকডাউন হোক, পুলিশমন্ত্রীর কি দরকার : শুভেন্দু

0
266
ছবি সৌজন্যে : নিজস্ব

মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশমন্ত্রী হিসেবে থাকার কি প্রয়োজন। অত রাতে ছাত্রীর বাইরে থাকা নিয়ে প্রশ্ন তুলতেই আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। সূর্যাস্তের পর দোকানপাট, অফিস লকডাউনের মত বন্ধ করুন মুখ্যমন্ত্রী।

তাহলে মহিলারা বাড়িতে থাকবেন। তাঁর দাবি মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষকদের প্রোটেকশন দেন। অভয়ার দেহ পুড়িয়েছিলেন বলে সোমনাথ দে-কে পানিহাটির চেয়ারম্যান করেছেন। অনুব্রত মণ্ডল বোলপুরের আইসির স্ত্রী-মাকে ধর্ষণ করার হুমকি দিয়েছিলেন বলে তাঁর পদোন্নতি হয়েছে।

কামদুনিতে ধর্ষণে অভিযুক্তদের ছাড়ানোর জন্য ১৫ জন আইনজীবী পরিবর্তন করেছেন। মুখ্যমন্ত্রী ওড়িশা, উত্তরপ্রদেশ নিয়ে প্রশ্ন তুলছেন, তার জবাবে শুভেন্দু অধিকারী বলেছেন ওখানে অপরাধীদের জমা করে খরচ করে দেওয়া হয়।