মা-বাবারা শঙ্কায় রয়েছেন সন্তানদের নিয়ে : সেলিম

0
105
ছবি সৌজন্যে : নিজস্ব

এখন প্রত্যেক মা-বাবারা শঙ্কায় রয়েছেন তাঁর মেয়ের সঙ্গে এমনটা হবে না তো। দুর্গাপুরকাণ্ডে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন মহম্মদ সেলিম। তাঁর কথায় এরাজ্যে পুলিশকে নির্জীব করে রেখে দেওয়া হয়েছে তাই এমন ঘটনা বারবার ঘটছে।

মহম্মদ সেলিমের কথায় অভয়াকাণ্ডের পরে পুলিশ এবং সিবিআইয়ের কোনও কথায় তাঁর আর বিশ্বাস নেই। তিনি আরও বলেছেন পশ্চিমবঙ্গের সঙ্গে বিজেপি শাসিত রাজ্যের কোনও পার্থক্য নেই।

এদিকে দুর্গপিরকাণ্ডের প্রতিবাদে আইকিউ সিটি মেডিক্যাল কলেজে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস।