গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home Bankura বাঁকুড়ায় নয়ানজুলি থেকে উদ্ধার যুবকের দেহ

    বাঁকুড়ায় নয়ানজুলি থেকে উদ্ধার যুবকের দেহ

    0
    453
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বাঁকুড়ার কোতুলপুরের নয়ানজুলি থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে ওই যুবকের।

    পুলিশ জানিয়েছে মৃতের নাম ভোলা চক্রবর্তী। একটি বাইকের উপর দেহটি পড়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে কোতুলপুর থানার খিরি গ্রামের কয়েকজন বাসিন্দা প্রাতঃভ্রমণ করার সময় রামচক এলাকায় নয়ানজুলির মধ্যে এক যুবককে বাইকে মুখ গুঁজে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি তাঁরাই পুলিশে খবর দিলে কোতুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে।

    জানা গিয়েছে, রবিবার রাতে স্থানীয় মধুবন গ্রামের বাসিন্দা ভোলা চক্রবর্তী বাইক নিয়ে মধুবন থেকে কোতুলপুরের দিকে যাচ্ছিলেন। সম্ভবত সেই সময়ই এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অনুমান।