বেতন-সহ একাধিক দাবিতে পথে মাদ্রাসা শিক্ষকরা 

0
165
ছবি সৌজন্যে : নিজস্ব
প্রাথমিক ও হাইস্কুলের পর এ বার বেতন সহ একাধিক দাবিদাওয়া নিয়ে কলকাতার রাজপথে প্রতিবাদে নেমেছে আন অ্যাডেড মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকারা।
সোমবার সল্টলেকের বিকাশভবনে যাওয়ার জন্য প্রতিবাদ শুরু করলে মাঝরাস্তায় তাদের আটকে দেয় পুলিশ।  রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ বিক্ষোভ দেখাতে থাকেন আন অ্যাডেড মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের হুঁশিয়ারি দাবি না মানলে আমরণ অনশন এমনকি স্বেচ্ছায় মৃত্যুবরণের পথে যেতে বাধ্য হবেন তাঁরা। তবে, এর দীর্ঘক্ষণ পর পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে বিকাশ ভবনে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে।
বস্তুত ২০২৪ সালের ডিসেম্বর মাসে ৩৩৮ টি সরকারি পদে অনুমোদন পেয়েছিলেন, প্রায় ৯ থেকে ১০ মাস পার হয়ে গেল এখনো পর্যন্ত মেলেনি বেতন এবং সরকারি সুযোগ সুবিধা।